নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ছোট ফাউসা দেওয়নাপাড়া গ্রামের ইয়াসিনের বসত ঘর থেকে মাদক কেনা বেচার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বড়মনোহরদী গ্রামের মিজানুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩৩), একই গ্রামের মৃত নোমানের ছেলে মামুন (২৫), ছোট ফাউসা দেওয়ানপাড়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে ইয়াসিন (২১) এবং একই গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৩)।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ি এবং উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৮ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।