নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় জুয়েল (২৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় জুয়েল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের চরলক্ষিপুর এলাকায়।
ঘটনার বিবরণে আহত জুয়েলের পিতা মোঃ হকসাব জানান, আমার ছেলে জুয়েল রোববার সকালে পূর্বকান্দি সাহেববাজারে নগদ ৩০ হাজার টাকা নিয়ে স্যালো মেশিনের ইঞ্জিন কিনতে যায়। কিন্তু ইঞ্জিন কিনার ক্ষেত্রে দাম দরে বনিবনা না হওয়ায় সে ওই টাকা সঙ্গে নিয়ে দুপুরে বাড়ীতে আসতেছিল।
এমন সময় একই গ্রামের জসিম ও মোহসীন তাদের সঙ্গে অজ্ঞাত ৪-৫জনকে নিয়ে রাস্তায় গতিরোধ করে এবং আমার ছেলের মাথায় ও দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে তার সঙ্গে থাকা উক্ত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে জড়ো হওয়া জনতা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।