রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী হোসেন ভূঁইয়াকে ” আমরা কূড়ি” এ্যাওয়ার্ড ২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে। এ ব্যাপারে “আমরা কূঁড়ি ” কেন্দ্রীয় কমিটির সভাপতি তাকে একটি চিঠি ইস্যু করে বিষয়টি নিশ্চিৎ করেছেন।
চিঠিতে ” আমরা কূঁড়ি ” চেয়ারম্যান মুশতাক আহম্মদ টিপু উল্লেখ করেন, আগামী ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
তিনি চিঠিতে আরো উল্লেখ করেন, একজন সফল চেয়ারম্যান হিসেবে তাকে এ্যাওয়ার্ড টি দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।