বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. নাসিম ওসমান-৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণের মাধ্যমে নারায়ণগঞ্জ বাসীর বহুদিনের স্বপ্নের বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদ প্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল। এক বার্তায় তিনি জানান, নারায়ণগঞ্জের দুই পাড়ের মানুষের সংযোগকারী বহুল প্রত্যাশিত শীতলক্ষ্যা নদীতে নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. নাসিম ওসমান-৩য় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন হতে চলেছে আগামী ১০ ই অক্টোবর। শত বাধা ও বিপত্তি উপেক্ষা করে ইনশাআল্লাহ এর উদ্বোধন হবে এবং যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিনের দুয়ার উন্মোচন হতে চলেছে।
হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নাসিম ওসমান সেতু আজ স্বপ্ন নয় বাস্তবতা। সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। তখন দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহন গুলোকে নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো তৃতীয় শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে।
নারায়ণগঞ্জ বাসীর বহুদিনের স্বপ্নের এ সেতু নির্মাণে সবচেয়ে বেশি যিনি শ্রম দিয়েছিলেন, সৌদি সরকারের কাছ থেকে ফান্ড আনতে যিনি সহায়ক ছিলেন, তিনি হলেন নারায়ণগঞ্জের প্রয়াত জননেতা ও এমপি নাসিম ওসমান। প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ বাসীর প্রতি সব সময় সুনজর দিয়েছেন, এ সেতু নির্মাণে তার অবদান সর্বাগ্রে। এরপর যার অবদান তিনি হলেন প্রয়াত নাসিম ওসমান। তাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’। এবং সেই সাথে প্রয়াত জননেতা নাসিম ওসমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।