শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাজা প্রাপ্ত আসামী জাকির হোসেন গ্রেফতার

শনিবার, ০৮ অক্টোবর ২০২২ | ২:০৮ অপরাহ্ণ

আড়াইহাজারে সাজা প্রাপ্ত আসামী জাকির হোসেন গ্রেফতার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: আড়াইহাজার থানা পুলিশ একটি চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী জাকির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহজাহান বেপারী।

পুলিশ জানায়, ২০১৯ সালের স্ক্যান সিমেন্ট কোম্পানীর দায়েরকৃত একটি চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ আদালত তাকে ৬ মাসের সাজার আদেশ দেন। তখন থেকে তিনি গ্রেফতার এড়িয়ে পলাতক ছিলেন। শুক্রবার রাতে ওই মামলার গ্রেফতারী পরওয়ানা বলে থানার এস আই নূর এ আলম গোপনে তার অবস্থান সমপর্কে নিশ্চিৎ হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, দীর্ঘ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। তাকে শনিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন