শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাচাঁমাল ব্যবসায়ী নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | ৯:০১ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাচাঁমাল ব্যবসায়ী নিহত

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা (৩১) নামের কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ঝাউগড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মোমেন মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাচাঁমালের ব্যবসা করতেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত )মনজুরুল মোর্শেদ তার পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় মোমেন শুক্রবার ভোরে অটো দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিল। এই সময় তিনি ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল অটোটির গতিরোধ করে মোমেনকে সাথে টাকা পয়সা দিতে বলে । মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার বুকের বাম পাশে আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মোমেন ৩ সন্তানের জনক। তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ইতি মধ্যে আসামী গ্রেফতারের কাজ শুরু করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন