শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হোন্ডা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার চোরাই হোন্ডা উদ্ধার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | ৬:৫৭ অপরাহ্ণ

আড়াইহাজারে হোন্ডা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার চোরাই হোন্ডা উদ্ধার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ হোন্ডা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে বাঞ্ছারামপুর থেকে একটি চোরাই হোন্ডা উদ্ধার করেছে পুলিশ। হোন্ডাটি উদ্ধার করা হয়েছে বুধবার রাতে।

এর আগে বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া গ্রামের মালেক কাজীর ছেলে সেলিমের বাড়ী থেকে তার একটি হোন্ডা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার উজানচর গ্রামের বাসিন্দা জামালের ছেলে রাসেল (৩০)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ি ওই দিন রাতেই বাঞ্ছারামপুর সদর এলাকা থেকে চোর চক্রের আর এক সদস্য দুলাল (৩৫) কে গ্রেফতার ও তার কাছ থেকে একটি চোরাই হোন্ডা উদ্ধার করা হয়। দুলাল ওই এলাকার রবির ছেলে। তবে তারা উভয়েই তাদের বাড়ি বাঞ্ছারামপুর সদরে বলে পুলিশকে তথ্য দেয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আটককৃতদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন