শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পূঁজা শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করলেন একান্ত সচিব

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ

আড়াইহাজারে পূঁজা শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করলেন একান্ত সচিব

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাইনাদী মানিক দাসের বাড়ির স্থায়ি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গাপূঁজার আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে বুধবার রাতে কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একান্ত সচিব গৌতম চন্দ্র পাল।

তিনি এ সময় পূঁজা উপলক্ষে তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ওই মন্ডপের পূঁজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে নির্মল চন্দ্র চন্দ, তাপস কর্মকার, প্রদীপ কর্মকার, উত্তম চন্দ্র চন্দ, ভবেষ চন্দ্র সরকার, বিমল দাস, দীপু দাস, সজীব চন্দ্র ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। একান্ত সচিব শান্তিপূর্ণ ভাবে পূঁজার আনুষ্ঠানিকতা শেষ করতে পারায় এলাকার হিন্দু মুসলিম সম্প্রদায় এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন