দীর্ঘ ৫ দিন হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার শেষ দিনে বুধবার বিকেল থেকেই নারায়ণগঞ্জের আড়াইহাজারে সব কয়টি মন্ডপে চলছে সর্বশেষ আারাধনা। রাতের মধ্যে সব মূর্তি বিসর্জন দিতে হবে। বুধবার ছিল সরকারী ছুটির দিন।
বেশ কিছু মন্ডপ ঘুরে একই চিত্র দেখা গেছে। আড়াইহাজার চৌধুরী পাড়ার শ্রী শ্রী কালি মন্দির পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে একই চিত্র। ওই সময় এলাকার হিন্দু সম্প্রদায়ের গৃহবধূদেরকে লাল, নীল, বাসন্তিসহ নানা রঙের শাড়ীতে সেজে এবং কপালে সিঁদুর পরে শেষ মুহূর্তের পূজা অর্চনা করতে দেখা যায়।
পূঁজা উদযাপন কমিটির দায়িত্বে থাকা লোকজন জানান, এ বছর পূঁজা উদযাপনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। এ সময় মন্ডপ এলাকায় পুলিশ ও আনসার সদস্যদেরকে দায়িত্বরত অবস্থায় দেখা যায়।