নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আ’লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রীকে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও আড়াইহাজারের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তিনি গণমাধ্যমকে জানান, ‘২৮শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী হিসেবে ৪ বার দেশের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বে সমগ্র দেশে আজ উন্নয়নের ছোয়া লেগেছে। তাঁর কার্যকরি নেতৃত্ব, সততা ও সাহসী মানসিকতার কারণে দেশ আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথীবির বুকে স্থান করে নিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাঁর জন্মদিন উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলার মাটি ও মানুষের আশা – আকাঙ্ক্ষার প্রতীক প্রিয় নেতা নজরুল ইসলাম বাবু এমপির পক্ষে আমি তাঁর সুস্থতা, আরো সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি,আমি আবারও আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।