শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে উপজেলা পর্যায়ে প্রাথমিকে  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক লুৎফুন্নাহার

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২:০৪ অপরাহ্ণ

আড়াইহাজারে উপজেলা পর্যায়ে প্রাথমিকে  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক লুৎফুন্নাহার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ নারায়নগঞ্জে উপজেলা  পর্যায়ে আড়াইহাজারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার ৩৬ নং আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার। ১৪ সেপ্টেম্বর তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষনা করা হলেও বিষয়টি সংবাদমাধ্যমে জানানো হয় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে।বিগত বছর গুলোতে মহিলা ও পুরুষ আলাদা ক্যাটাগরীতে নির্বাচিত হলেও এবারই প্রথম মহিলা ও পুরুষ উভয় থেকে একক ভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচত করা হয়েছে।সুত্র মতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা,বিষয় ভিত্তিকজ্ঞান,দ্বায়িত্ব বোধ,শৃংখলা বোধ, সময়ানুবর্তিতা,পাঠ দানে নিয়মানুবর্তিতা,সৃজনশীল উদ্যোগ,বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃংখলা যাঁচাই বাছাইপুর্বক লুৎফুন্নাহারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান  শিক্ষক হিসেবে নির্বাচিত করা হযয়েছে। লুৎফুন্নাহার ২০১৩ সালে সরাসরি নিয়োগের মাধ্যমে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের  আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের  কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমুলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।তিনি মক্তিযুদ্ধার সন্তান।তার বিদ্যালয়টি জেলা পর্যায়ে ১ বার উপজেলা পর্যায়ে ৩ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন