শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৫০ বছর ধরে নিজের তৈরী গামছা বিক্রি করেই সংসারের ঘানি টানছেন ইব্রাহীম

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২:১৫ অপরাহ্ণ

৫০ বছর ধরে নিজের তৈরী গামছা বিক্রি করেই সংসারের ঘানি টানছেন ইব্রাহীম

বিগত ৫০ বছর ধরে আড়াইহাজার পৌর বাজারে দোকানে দোকানে গিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে গামছা বিক্রি করে আসছেন ইব্রাহীম (৭০)। তিনি নিজের একটি তাঁত কলে নিজ হাতে গামছা বুনে সেগুলো হাট বাজারে বিক্রি করে সংসারের ব্যায় বহন করে আসছেন। এ পর্যন্ত তার কপালে জোটেনি সরকারী কোন অনুদান বা কোন প্রকারবভাতা। এমনটাই আক্ষেপ করে বলছিলেন চার সন্তানের জনক ইব্রাহীম।

আড়াইহাজারে সীমানার নিকটবর্তী নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডৌকাদী গ্রামের বাসিন্দা ইব্রাহীমের পিতার নাম মৃত আইছ আলী। চার ছেলে- মেয়ের মধ্যে দুই মেয়ে নাছিমা (৪৫) ও হেলেনা (৪২) এর বিয়ে হয়ে গেছে। তারা স্বামী সংসার নিয়ে ব্যস্ত। দুই ছেলে ইসমাইল (৪০) ওজাহাঙ্গীর (৩৫) স্ত্রী সন্তান নিয়ে আলাদা আলাদা সংসার করছেন। বাকী রইল বুড়ো বুড়ি দুই জন। এই দু জনের সংসার চালাতেও বৃদ্ধ ইব্রাহীম হিম শিম খাচ্ছেন। কারণ, সাড়া দিন তাঁত কলে গামছা বুনে বিকেল বেলা আড়াইহাজার,গোপালদী বাজারসহ আশে পাশের বাজার গুলোতে নিয়ে গিয়ে বিক্রি করে তার দৈনিক মাত্র ২০০/২৫০ টাকা আয় হয়। এ টাকায় তার সংসার চালাতে খুব কষ্ট হয়। তথাপি পৈত্রিক পেশা তাঁত কলে গামছা বুননের কাজটি তিনি ধরে রেখেছেন।

অক্ষেপ করে ইব্রাহীম বলেন, এই পর্যন্ত বয়ষ্ক ভাতা বা সরকারী কোন ভাতা এবং অনুদান আমি পাইনি। বয়ষ্ক ভাতার জন্য মেম্বার চেয়ারম্যান ও নেতাদের পিছনে অনেক হেঁটেছি। কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে কথা বলার জন্য কাঁঠালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন