শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্বামী শ্বশুর গ্রেফতার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ

আড়াইহাজারে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্বামী শ্বশুর গ্রেফতার

আড়াইহাজারে গৃহবধূ ও এক সন্তানের জননী নুরজাহান (৩০) কে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় নিহতের স্বামী রফিক(৩৫) ও শ্বশুর আলম (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নিহত নুরজাহান দয়াকান্দা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, ১৩ জুন সকালে নিজ ঘর থেকে নুরজাহানের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় নিহতের স্বামী রফিকসহ পরিবারের লোকজন বলেছিল নুরজাহান গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করেছে। কিন্তু এলাকাবাসি জানায়, রফিক অন্য মেয়ের সাথে পরকিয়া ও মেলামেশার ভিডিও নুরজাহানকে দেখায়। নুরজাহান এর প্রতিবাদ করলে রফিকসহ তার পরিবারের লোকজন তাকে মানসিক ও দৈহিক ভাবে অত্যাচার করে তাকে আত্মহত্যায় প্ররোচিত করে।

এ বিষয়ে আড়াইহাজার থানায় আত্মহত্যায় প্ররোচিত করার অভিয়োগে নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান,  নিহতের স্বামী ও শ্বশুরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন