নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন ওয়াসা লাইনের ডোবায় পড়ে রিহান মোল্লা (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী আতাদী গ্রামে বৃহষ্পতিবার বিকেলে। নিহত রিহান মোল্লা ওই গ্রামের মুদি দোকান্দার আবির হোসেন মোল্লার ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রিহান পার্শ্ববর্তী উদয়দী গ্রামে অবস্থিত একটি মাদরাসায় লেখাপড়া করে। বৃহষ্পতিবার দুপুর ১টায় সে মাদরাসার পরীক্ষা শেষে বাড়ীতে আসে এবং বাড়ীর কাছে নির্মাণাধীন ওয়াসা লাইনের পাশে তার দাদা আঃ রশিদ মোল্লার পুকুরে হাঁসের খামার দেখতে যায়। এর পর সে আর বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা খূঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে ওয়াসা লাইনের পার্শ্ববর্তী ডোবা থেকে বিকেলে তার লাশ পাওয়া যায়।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় সিদ্ধান্তের উপর লাশটি দাফন করে ফেলা হয়েছে।