মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবাসহ ০৩ জন রোহিঙ্গা যুবক আটক

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | ৯:৫৪ অপরাহ্ণ

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবাসহ ০৩ জন রোহিঙ্গা যুবক আটক

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবাসহ ০৩ জন রোহিঙ্গা যুবক আটক  

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়েছে।

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ভোর ০৪.০০ টার সময় উক্ত স্থানে কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবাসহ ০৩ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো –
(ক) মোঃ আলী হোসেন (৩৪), পিতা-মোঃ আব্দুস সালাম, ব্লক-সি/১০, এফসিএন নম্বর-১৬১৬৫৯
(খ) মোঃ ইউনুস (৩৭), পিতা-মৃত শহিদুল্লাহ, ব্লক-এফ/১৪, এফসিএন নম্বর-১৩৪৮৪৮
(গ) মোঃ হোসেন আহম্মেদ (২৫), পিতা-মোঃ হাসু মিয়া, ব্লক-ডি/৪, এফসিএন নম্বর-১৫৮১৪৩
সকলের ঠিকানা কুতুপালং এফডিএমএন ক্যাম্প-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার

আটককৃত রোহিঙ্গা যুবকদেরকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা প্রেরকঃ
কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির
অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন