শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদ দাতা :

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আড়াইহাজারে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর এর সদস্যরা। তারা হলেন কুলসুম বেগম ও আতাউর রহমান। এসময় তাদের তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁঁজা উদ্ধার করে।

এ ঘটনায় শনিবার সন্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর রহমান সজীক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আড়াইহাজার থানায় মামলা করেছেন। ওইদিন এর আগে ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কুলসুম কুমিল্লার দ্বেবিরদার থানার ছোট শালগর এলাকার লিল মিয়ার স্ত্রী। আর আতাউর রহমান ঢাকার কেরাণীগঞ্জ থানার সোনাকান্দা (বালুয়াটেক) এলাকার মৃত আঃ সামাদের ছেলে।পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার বাজার মূল্য ষাট হাজার টাকা।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবাস হওয়ার জন্যে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকা দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন