নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাহা (৫০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর একটি টিম। বৃহষ্পতিবার রাতে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।
সাহা আড়াইহাজার উপজেলার মোল্লারচর গ্রামের আফাজউদ্দিনের ছেলে।র্যাব১১ জানায়, ১৯৯৭ সালে একই গ্রামের আসমা নামে এক পিঠা বিক্রেতা মহিলাকে হত্যার বিষয়ে দায়েরকৃত মামলার আসামী সাহা। তার বিরুদ্ধে ১৩ এপ্রিল ২০২২ তারিখে অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। এর পর থেকে সাহা পলাতক ছিলেন।
দীর্ঘ দিন পরিবার পরিজন নিয়ে তিনি চট্টগ্রামের একটি এলাকায় আত্মগোপন করে থাকার পর বৃহষ্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব। তাকে ওই দিনই আড়াইহাজার থানায় হস্তান্তর করা হলে শুক্রবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।