শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৪ হাজার ৫ শ ৭২ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা শুরু, ফলাফল নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২:৪০ অপরাহ্ণ

আড়াইহাজারে ৪ হাজার ৫ শ ৭২ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষা শুরু, ফলাফল নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে ২০২২ ইংরেজি সনের এসএসসি ও দাখিল পরীক্ষা। পরীক্ষা যথা সময়ে শুরু হলেও এবং সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারলেও তাদের আশাতীত ফলাফর নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন রয়েছেন। বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে আলাপ কালে তারা এমনটিই আশংকা প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরুষ অভিভাবক জানান, আমার ছেলে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রোকানউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। তার প্রস্তুতি মোটামোটি ভাল থাকলেও ভয় হচ্ছে আশাতীত ফলাফল নিয়ে। কারণ করোনার কারণে পুরো দুটি বছর তার লেখা পড়ায় অনেকটা ভাটা পড়েছিল। তবে পরীক্ষার আগ মুহুর্তে পড়াশোনার প্রতি মনোযোগী হতে দেখা গেছে।

অপর একজন মহিলা অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার ছেলেরনপ্রস্তুতি নিয়ে ও আমার সন্দেহ আছে । কারণ হিসেবে তিনি বলেন, অনলাইনে ক্লাস করার মাধ্যমে ছেলে মেয়েরা বাধ্যতামূলক ভাবে হাতে মোবাইল পেয়ে যায়।অবশ্য করোনার মধ্যে তা না করেও কোন উপায় ছিলনা।  আসলে এ বয়সে তাদেরনহাতে মোবাইল পাওয়ার কোন সম্ভাবনাই ছিলনা। এখন তারা মোবাইলের বিভিন্ন প্রোগ্রামে আসক্ত। তাদের সেই মোহ থেকে তারা বের হয়ে আসতে পারেনি। সুতরাং তাদের লেখা পড়ায় অমসনোযোগী হওয়াটাই স্বাভাবিক। তাই প্রস্তুতি মোটামোটি ভাল থাকলেও আমি আমার ছেলের ফলাফল নিয়ে শংকিত।

আড়াইহাজার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ইয়াহইয়া স্বপন বলেন, উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫শ ৭২ জনপরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ২ হাজার ১শ ৮২ জন ছাত্র এবং ২ হাজার ৩ শ ৯০ জন ছাত্রী।

তিনি জানান, ৬টি কেন্দ্রে উল্লেখিত সংখ্যক পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করছে। যে যে শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেই সম্স্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, নকলমুক্ত পরিবেশে সব কেন্দ্র গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন