শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা বৃষ্টিতে আড়াইহাজারের অধিকাংশ রাস্তা ঘাট তলিয়ে গেছে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ

টানা বৃষ্টিতে আড়াইহাজারের অধিকাংশ রাস্তা ঘাট তলিয়ে গেছে

গত দুই দিনের টানা ভারী বর্ষণে আড়াইহাজার উপজেলার ছোট ছোট রাস্তা গুলোর অধিকাংশ পানির নিচে তলিয়ে গেছে। বুধবার সকালে এমনি চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকায়।

উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় দেখা গেছে, জাঙ্গালিয়া বাজারসহ আশে পাশের গ্রাম গুলোর ভিতর দিয়ে অবস্থিত ফারি রাস্তা গুলোর প্রতিটি হাঁটু পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে। ফলে লোকজন ও গাড়ি চলাচল করছে পানি ডিঙ্গিয়ে। এমতাবস্থায় চলাচলে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। তা ছাড়া বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের ভিতরের রাস্তা পানিতে তলিয়ে গেছে। তিলচন্দী বাজারের উপর দিয়ে আড়াইহাজার- জাঙ্গালিয়া সড়কে সিসি ঢালাইয়ের কাজের জন্য রাস্তার দু পাশে বাউন্ডারি করার কারণে বৃষ্টির পানি সরতে পারছেনা। ফলে রাস্তা টি ডুবে গেছে। পানির নিচে গর্ত ও খানা খন্দ থাকায় প্রতিনিয়ত ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে এলাকার বেশ কয়েকজন জন প্রতিনিধির সাথে আলাপ করলে তারা বলেন, বৃষ্টির পানি আল্লাহ প্রদত্ত। প্রাকৃতিক দূর্যোগের উপর কারো হাত নাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন