নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষের লোকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার বড়মোল্লারচর গ্রামে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বাদী এবাদুল জানান, তার দুই শিশু পুত্র নিহাম (৮) ও রোহান (৯)কে পূর্ব আক্রোশ বশত মারপিট করে একই গ্রামের এনামুল, রিয়াজুল মোশারফ গং।এ ঘটনার প্রতিবাদ করলে এনামুল গং এবাদুলের পরিবারের আরো ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। অপরাপর আহতরা হচ্ছেন কাউসার (৩৭) ও মোসলোমা (৪০)। তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।