শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পূর্ব শত্রুতায় সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ

আড়াইহাজারে পূর্ব শত্রুতায় সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতা জনিত সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার বড় মোল্লারচর গ্রামে শনিবার ( ১০সেপ্টেম্বর) বিকেলে।

অভিযোগের সুত্রে জানা যায় যে, ওই গ্রামের রিয়াজুল গংদের সাথে একই গ্রামের হাসু কসাইয়ের দীর্ঘ দিনের শত্রæতা বিদ্ধমান। ঘটনার সময় হাসু কসাই তার দলবল নিয়ে ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রিয়াজুলে বাড়ী ঘরে হামলা চালায়। বাধা দিতে গিয়ে রিয়াজুল (৩১) সহ তার পবিারের ৫ জন আহত হন। আহত অন্যান্যরা হচ্ছেন হছিনা বেগম (৬০) হোসনারা (২৯) এনামুল (১৯) আজিজুল (২৯) ও মোশারফ (৩২)।

আড়াইহাজার থানার ওসি আজিুল হক হাওলাদার বলেন,ম বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন