শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ থানায় মামলা

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৩:১১ অপরাহ্ণ

আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ থানায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনয়িনের নরিংদী গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে একই এলাকার বখাটে রবিন (২৫)। সে ওই গ্রামের সফর আলীর ছেলে। এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রীর মা সাহিদা বেগম বাদী হয়ে শনিবার ( ১০ সেপ্টেম্বর) আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই গ্রামের মোঃ আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির মেয়ে দিঘলদী হাজী নুর খান কিন্ডারগার্টেন ও হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সামিরা আক্তার (১৬) গত ৪ সে্েটম্বর দুপুর ১.৩০ টার দিকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণেল স্বীকার হয়। অভিযুক্ত রবিন তাকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। এর পর থেকে সামিরার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন