শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাগলীর জোড়া শিশু প্রসব, দত্তক নিলেন দুইজনে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | ৪:০১ অপরাহ্ণ

আড়াইহাজারে পাগলীর জোড়া শিশু প্রসব, দত্তক নিলেন দুইজনে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা বাজারে বৃহষ্পতিবার সকালে এক পাগলী জোড়া শিশু প্রসব করেছেন। এদের মধ্যে একজন ছেলে শিশু এবং অপরজন মেয়ে শিশু। শিশু দুটির ভবিষ্যৎ বিবেচনা করে ঘটনাস্থল থেকেই স্থানীয় দুই হৃদয়বান ব্যাক্তি দুজনকেই দত্তক নিয়ে নিয়েছেন।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ২৫/৩০ বছর বয়সী এক পাগলী উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় ঘুরা ফেরা করতো। বৃহষ্পতিবার সকালে ওই পাগলী উচিৎপুরা বাজারের একটি গলিতে জমজ শিশু প্রসব করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে সংবাদ দেন।

পুলিশ বলছে, বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু সমাজসেবা অধিদপ্তর এ ব্যাপারে দায়সারা ভুমিকা পালন করায় স্থানীয়দের সাথে আলাপ আলোচনা ক্রমে মেয়ে শিশুটিকে আগুয়ান্দী গ্রামের আবুল বাসারের ছেলে হানিফা এবং ছেলে শিশুটিকে একই গ্রামের মান্নানের ছেলে হান্নান দত্তক হিসেবে নিয়ে যান বলে স্থানীয় ভাবে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করাই এবং বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরকে অবগত করি। পরবর্তী ঘটনা সম্পর্কে আমার আর কিছু জানা নাই।

আড়াইহাজার উপজেলা সমাজসেবা আিধদপ্তরের কর্মকর্তা  হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনেছি কিন্তু আমাকে অফিসিয়াল ভাবে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়নি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি শিশু দুটিকে আজিমপুর শিশু কেন্দ্রে পাঠানোর জন্য সমাজসেবা অফিসারকে বলেছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন