শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি,শরীফ সভাপতি সাদ্দাম সাধারণ সম্পাদক

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | ৩:০১ অপরাহ্ণ

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি,শরীফ সভাপতি সাদ্দাম সাধারণ সম্পাদক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শরীফ কে সভাপতি, সাবেক এ জি এস সাদ্দাম হোসেন কে সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা সাজিদ কে সাংগঠনিক সম্পাদক করে এবং বিভিন্ন পদে আরো কয়েক জনের নাম ঘোষণা করে একটি অপূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ আড়াইহাজার উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্যবআব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার) আসনের এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম বাবু,  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সহ- সাধারণ সম্পাদক রুবাইয়া আক্তার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এডভোকেট আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ সুন্দর আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া সহ উপজেলার বিভিন্ন  নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন