শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় নারীসহ  একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ | ১:৪৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় নারীসহ  একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসত বাড়িতে ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এসময় ডাকাত দলকে বাঁধা দিতে গেলে একই পরিবারের তিনজনকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গৃহকর্তা হামিদ (৬০) তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে লিপি আক্তার (২২)। এদের মধ্যে লিপি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরসাদী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত লিপি আক্তার অভিযোগ করেন, রাত ২টার দিকে ৭-৮ জনের একদল মুখোশ পরিহিত ডাকাতদল তাদের বসতঘরের দরজা ভেঙে  ভেতরে প্রবেশ করে। তাদের বাঁধা দিতে গেলে লিপিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে তিনি ঘর থেকে বের হয়ে দৌঁড়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।

এসময় ডাকাতদল তার মা মনোয়ারা বেগম ও বাবা হামিদকে পিটিয়ে জখম করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুরোএলাকায় আতংক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ডাকাতদের গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন