নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডে রোববার বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি আজিজুল কহ হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মোঃ সোহান সরকার,পি পি এম ( সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) আবির হোসেন,আরও উপস্থিত ছিলেন ওসি ( তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলহাজ আলী হোসেন ভূঁইয়া, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান আলহাজ আমানউল্লাহ আমান, হাইজাদী ইউপির সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।