মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

রবিবার, ২৮ আগস্ট ২০২২ | ১২:৩৪ পূর্বাহ্ণ

সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক

র‌্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ বন্দর হতে সোনারগাঁয়ে চাঞ্চল্যকর গোলাম রাব্বানী (৩৭) হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামী পিয়াল (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১র একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পিয়াল (৩২) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ও চাঞ্চল্যকর গোলাম রাব্বানী (৩৭) হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামী।

র‍্যাব-১১ জানায়, গত ২ আগষ্ট সোনারগাঁ থানার খাসনগর দিঘীরপাড় এলাকায় পূর্ব শত্রুতাবশত আসামী পিয়াল (৩২) ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসাজশে গোলাম রাব্বানী (৩৭)কে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘীর পানিতে ফেলে দেয়।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহত গোলাম রাব্বানীর স্ত্রী মোছাঃ আখিনুর (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ ০৪/০৮/২০২২। ধৃত আসামী পিয়াল (৩২) উক্ত মামলার প্রধান ১নং এজাহারভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

র‍্যাব-১১ আরোও জানায়, মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর একটি চৌকস দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে। অচিরেই বাকি আসামিদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন