নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর বিএনপির পূর্ব ঘোষিত সরকার বিরোধী ভিক্ষোভ মিছিল রাস্তা থেকেই ফিরিয়ে দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। পৌরসভার বাঘানাগর থেকে বের হয়ে মিছিলটি পায়রা চত্তর এসে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের বাধার মুখে পড়ে। ফলে কোন প্রকার অপ্রীতিকির ঘটনা ছাড়াই মিছিলটি সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা আড়াইহাজার বাজার ও উপজেলা চত্তরে প্রবেশ করতে পারেনি।শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিএনপির দলীয় সূত্র জানায়. দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ি কর্মসূচি সমুহের অংশ হিসেবে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ি শনিবার পৌর এলাকায় আড়াইহাজার পৌর বিএনপির পক্ষ থেকে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর বিএনপির আহŸায়ক মোহাম্মদউল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক ডালিমের নেতৃত্বে কিছু সংখ্যক নেতা কর্মী এক ভিক্ষোভ মিছিল বের করে মদনগঞ্জ নরসিংদী সড়ক দিয়ে পায়রা চত্তর হয়ে আড়াইহাজার বাজারে প্রবেশ করা চেষ্টা করে।
এ সময় পায়রা চত্তরে এসে তারা যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীদের বাধার মুখে পড়ে। তখন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে যায়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির কোন কর্মসূচির বিষয়ে তিনি কোন লিখিত ইনফরমেশন পাননি। তিনি জানান, বিষয়টি তিনি জানেননা এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।