শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ

আড়াইহাজারে ইয়াবাসহ  র‌্যাবের হাতে আটক ১

 মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ১৪৩০ পিচ ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আটককৃত মো. জাহিদুল ইসলাম আড়াইহাজার থানাধীন গোপালদী গাজিপুড়া এলাকার মৃত আঃ হান্নান আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে গোপালদী দড়ি বিশনন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার, পরিচালক মোঃ রিজওয়ান সিদ্দিক জিকু (এএসপি) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মো. জাহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন