নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ির দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। বৃহষ্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর বাজারে।
ক্ষতিগ্রস্থ দোকান ঘর মালিক নয়াগাঁও গ্রামের কবির হোসেন জানান, ”প্রায় একমাস আগে রাধারানগর গ্রামের শামিম, মঞ্জুর এবং আহছান আমার কাছে নগদ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি তাদের কথামত টাকা দিতে না পারায় বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে আমি ব্যবসায়িক কাজে এলাকার বাইরে থাকা অবস্থায় তারা সদল বলে রাধানাগর বাজারে হামলা করে। তারা ওই বাজারে থাকা আমার একটি চৌচালা দোকান ঘর ভাংচুর করে বেড়া গুড়াসহ ঘরে থাকা একটি সেলুনের দোকান ও একটি কামারের দোকান লুটপাট করে নিয়ে যায়। আমার পরিবারের লোকজন এ ঘটনা মৌখিক ভাবে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। ”
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল বারী জানান, মৌখিক অভিযোগ পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাটি ওই জায়গার মালিকানা নিয়ে উভয় পক্ষের দ্ব›েদ্বর কারণে ঘটেছে।