শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় চেয়ারম্যান বাহিনীর হামলায় আহত ৩,আতঙ্কে এলাকাবাসি,থানায় মামলা

বিশেষ প্রতিনিধি :

শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | ৫:৩৫ পূর্বাহ্ণ

গজারিয়ায় চেয়ারম্যান বাহিনীর হামলায় আহত ৩,আতঙ্কে এলাকাবাসি,থানায় মামলা

 মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুয়েল বাহিনীর আতংকে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই বাহিনীর  সদস্যরা বালুয়াকান্দি ইউনিয়নে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

গায়ের জোড়, জবোর দখল,ভাংচুর অযথা নিরহ 
মানুষকে হয়রানী এবং নিরব চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর।

গত রোববার (২১ আগস্ট)গজারিয়া উপজেলার বালুয়াকান্দি দিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কবির মৃর্ধা নামক এক ব্যক্তিকে অতর্কিত হামলা চালিয়ে আহত করেন এ বাহিনীর সদস্যরা। আহত কবির মৃর্ধা জানান,গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান জুয়েলের বিরোধী পার্থীর সমর্থনে কাজ করায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। দ্বিতিয়বার চেয়ারম্যান হয়ে সে ভয়ংকর রূপ ধারন করে একের পর এক ‘প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছে।

গত এক মাসে তার সন্ত্রাসী বাহিনী তিনজন প্রতিপক্ষ দলের কর্মীর ওপর অমানবিক নির্যাতন ও হামলা চালায়। চেয়ারম্যান জুয়েল এলাকায় তার আদিপত্যে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। জুয়েল চেয়ারম্যান বাহিনীর প্রধান তার আপন ছোট ভাই মন্টু।দ্বিতীয় ক্যাডার সুজন ইতিমধ্যে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের হাতে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাভোগ করছেন। ভিকটিম কবিরের কাছে আহতের ঘটনা জানতে চাইলে তিনি জানান,কাজ থেকে ফেরার পথে বালুয়াকান্দি শান্তি নগর ব্রিজের সামনে আসা মাত্র ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপর অতর্কিত হমলা চালায়।

হামলাকারী সন্ত্রাসীরা হল বাবু,পলাশ,সনি,তুহিন,তামিম,মোতালেব,সাব্বির,রেজাউল করিম,শুক্কু আলি গং। হামলাকারীরা জিয়াই পাইপ এসএস পাইপ রান দা চাপাতি ছুড়ি আর চাইনিজ কুরাল দিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

এসময় হামলাকারী সন্ত্রাসীরা জুয়েল চেয়ারম্যান এর বিরুদ্ধে নির্বাচন করলে নির্ঘাত মৃত্যু” না হয় পঙ্গু করে দিবে বলে হুমকি প্রদান করে রক্তাক্ত অবস্থায় আমাকে ফেলে রেখে যায়।পরে মসজিদের ঈমাম সাহেব আমাকে উদ্ধার করেন।খবর পেয়ে আমার স্ত্রী এসে আমাকে গজারিয়া স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জুয়েল চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে বুধবার (২৪ আগষ্ট) ভুক্তভোগীর ছেলে সাগর আহমেদ বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা করে। ইতি মধ্যে হুকুমের আসামি না করার হুমকি দিয়ে যাচ্ছে চেয়ারম্যান জুয়েল। সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা জানায় এভাবে মৃত্যুর কবল থেকে বেঁচে আছে এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন