আড়াইজারে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।
বুধবার ( ২৪ আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ।
দণ্ডপ্রাপ্তরা হলো- আবুল কাশেম ও বাবুল হোসেন । এর সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন , একজন অজ্ঞাত ভিক্ষুক নারীকে ধর্ষণের পর তার ছেলে শিশু সহ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ।
মামলা সূত্রে জানা যায় , ২০১১ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজারের দড়িগাঁও পুরানো কবরস্থান এলাকায় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয় । পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয় ।