নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকেরা মো. আয়নাল (৫১) নামে এক এক ব্যবসায়িকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামে।
এ ব্যাপারে আহত মো. আয়নাল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দয়ের করেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, একই গ্রামের ছানাউল্লা গংদের সাথে মো.আয়নালের সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে ঘটনার সময় পাল্লা ঈদগাহ মাঠে মো. আয়নাল কে একা পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছানাউল্লা গং ৮-১০ জনের সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে তার উপর আক্রমণ করে এবং তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার সঙ্গে থাকা নগদ ৮২ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। এলাকাবাসি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মামলা দায়ের হলে পুলিশ জব্বার এবং হিজবুল্লাহ নামে দুই আসামীকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।