শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মা’কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

শনিবার, ২০ আগস্ট ২০২২ | ২:১৩ অপরাহ্ণ

আড়াইহাজারে মা’কে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

আড়াইহাজারে মা কে মারপিট করার বিষয়ে নিজের ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মা অজুফা বেগম। ঘটনা টি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায়।

অভিযোগের বাদী অজুফা বেগম (৪৫) জানান, পার্শ্ববর্তী মুকুন্দী গ্রামে তার নিজের নামে খরিদ করা বসত বাড়ীতে ছেলে সুমন (২৫) কে বসবাস করতে দিয়ে তিনি কৃষ্ণপুরা এলাকায় রেলওয়ের জায়গায় বসবাস করছেন। এরই মধ্যে বেশ কয়েক বছর আগে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামী মোঃ এফরান আলী সেখানে যাতায়াত করেন।

শনিবার সকাল ১০টার দিকে ছেলে সুমন এসে অজুফাকে বলেন তার নামের ব্যাংক একাউন্টের সকল কাগজপত্র ও চেক বই ছেলেকে দিয়ে দিতে।তিনি তা দিতে অস্বীকার করায় ছেলে তাকে মারপিটে আহত করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকী দেন।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই মামুন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন