শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্তে সন্ত্রাসী হামলা আহত ৫

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৬:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে  সম্পত্তি সংক্রান্তে সন্ত্রাসী হামলা আহত ৫

আড়াইহাজার উপজেলার সীমানার নিকটবর্তী নরসিংদীর মাধবদী থানার রহিমদী দক্ষিণপাড়া গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়া প্রতিপক্ষের লোকেরা সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এক অসহায় পরিবারের ৫ জনকে গুরুতর আহত করেছে। ঘটনাটি বৃহষ্পতিবার দুপুরে ঘটেছে। আহতদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের অনোয়ার হোসেন গং এবং সোলেমান গংদের মধ্যে দীর্ঘ দিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় সোলেমান গং ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ারের পরিবার বর্গের উপর সশস্ত্র সন্তাসী হামলা চালায়।

ঘটনায় আনোয়ার সহ তার পরিবারের ৫ জন গুরুতর আহত হন। আহতরা হচ্ছেন,  অনোয়ার হোসন (৬০), মানির (৩৮), মাফুজ (২৭), প্রতিবন্ধী নাসিম (২৩) এবং সাহিদা বেগম (৫৫)। আহত নাসিমের স্ত্রী সাদিয়া আক্তার জানান, এ ব্যাপারে মাধবদী থানায় তারা অভিযোগ দায়ের করবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন