শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বহুতল ভবনে অগ্নি নির্বাপনের জন্য ৯টি লেডার আনা হয়েছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বুধবার, ১৭ আগস্ট ২০২২ | ৪:১৯ পূর্বাহ্ণ

বহুতল ভবনে অগ্নি নির্বাপনের জন্য ৯টি লেডার আনা হয়েছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, ২০/২২ তলা পর্যন্ত বহুতল ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা উন্নত করার জন্য বিদেশ থেকে ৯ টি লেডার(মই) ক্রয় করে আনা হয়েছে। শিগগিরই আরো লেডার আসবে। সুনামগঞ্জ ও সিলেটে এবার ভয়াবহ বন্যা হয়েছে। সেখানে মানুষ ও মালামাল পারাপারে ৩০ টি আধুনিক রেসকিউ বোট ব্যবহার করা হয়েছে। যা নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নির্মিত।

তিনি আজ (মঙ্গলবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত ৩০টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সচিব মোঃ কামরুল হাসান, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাকসুস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক,
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার কুদরাত এ খুদা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই সুযোগ্তনয়া সায়মা ওয়াজেদের নির্দেশনায় বন্যা দূর্গতদের দ্রুত সহায়তার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে ৬০টি রেসকিউ বোট নির্মাণ করা হয়েছে। বোটগুলো যেকোনো দুর্যোগময় মূহুর্তে অল্প সময়ে ত্রাণ সহায়তা পৌছে দিতে সক্ষম। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলের জনসাধারণকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতেও এ বোটের জুড়ি নেই। বন্যা দূর্গতদের সহায়তায় এমন আরও ৪শ’ রেসকিউ বোট নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২০ সালের জুলাই মাসে নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ লিঃএর সাথে ৬০ টি রেসকিউ বোট নির্মাণের জন্য ২৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়। ৫৪ ফুট দৈর্ঘ ১২ দশমিক ৫০ ফুট প্রস্থ সাত নট গতির এই বোট গুলো ৮০ জন লোকের ধারণ ক্ষমতা রাখে। এই বোটের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত সময়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হবে গোপালগঞ্জ,নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারীসহ বিভিন্ন এলাকায় বোট গুলো দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো.এনামুর রহমান এমপি বন্যা কবলিত এলাকার স্ব স্ব কর্মকর্তাদের হাতে বোট গুলো বুঝিয়ে দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন