শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মা ছেলেকে গলাকেটে হত্যা

রবিবার, ০৩ জুলাই ২০২২ | ৬:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে মা ছেলেকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতরা। রোববার (৩ জুলাই) ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশের ধারণা, রাতের কোন এক সময় তাদের গলাকেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা।

নিহতরা হলেন, ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে ২য় শ্রেণীয় ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কি কারণে এ হত্যাকান্ড এখনি বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন