শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চরলক্ষীপুরে ক্ষতিগ্রস্থদের পাশে নজরুল ইসলাম আজাদ,নগদ অর্থ প্রদান

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | ১:৩৫ অপরাহ্ণ

চরলক্ষীপুরে ক্ষতিগ্রস্থদের পাশে নজরুল ইসলাম আজাদ,নগদ অর্থ প্রদান

আড়াইহাজার উপজেলাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী চরলক্ষ্মীপুর গ্রামের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি।

সোমবার (২৭ জুন) সকালে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে ক্ষতিগ্রস্ত চরলক্ষ্মীপুর গ্রামটি পরিদর্শন করেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত ও সিনিয়র সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিকসহ নেতৃবৃন্দ। এসময়ে তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এবিষয়ে নেতৃবৃন্দরা বলেন, নজরুল ইসলাম আজাদ সব সময়ই কালাপাহাড়িয়া মানুষের পাশে আছে এবং থাকবো। তিনি আপনাদের দেখার জন্য আগ্রহী কিন্তু স্থানীয় রাজনৈতিক সমস্যা, মামলা হামলার কারণে তিনি আসেনি।

দূর থেকেই আপনাদের জন্য দোয়া ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আপনারা নজরুল ইসলাম আজাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তিনি যদি এমপি নির্বাচিত হন আপনাদের এই এলাকার সকল সমস্যা দ্রুত সমাধান করে দিবেন ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি হোসেন মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকির জহির রহমান, আড়াইহাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন দিপু, যুবদল নেতা বাবু গাজী, এমদাদুল হক, মনির হোসেন, মো. আয়নাল, আব্দুল আউয়াল, সেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাইফুল প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন