শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বন্যা দুর্গতদের পাশে আড়াইহাজারের ড্রিমি ইয়ুথ সোসাইটি, ১১শ পরিবারকে সহায়তা

শুক্রবার, ২৪ জুন ২০২২ | ২:৫৪ অপরাহ্ণ

সিলেটের বন্যা দুর্গতদের পাশে আড়াইহাজারের ড্রিমি ইয়ুথ সোসাইটি, ১১শ পরিবারকে সহায়তা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ড্রিমি ইয়ুথ সোসাইটি সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোশ’ পরিবারকে সহায়তা প্রদান করেছে।

শুক্রবার সকাল থেকে এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সিলেটের বাদাঘাট, কাজিরগাও কান্দিগাও এলাকায় নৌকায় করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়। ওই দিন দুপুরে ১১শ’ পরিবারকেই রান্না করা খাবার বিতরণ করেন।

সংগঠনের সভাপতি মাহবুব খান হিমেল জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, ১১ হাজার’ পিছ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চার হাজার পিছ খাবার স্যালাইন, ১১ হাজার পিছ প্যারাসিটামল ট্যাবলেট, একশ’ পিছ সেনেটারী নেপকিন/পেড, একশ’ পিছ সাবান, ১১শ’ পিছ বাচ্চাদের নাপা সিরাপ, ১১শ’ কেজি চিড়া, ১১শ’ কেজি মুড়ি, ১১শ’ কেজি আখের গুড়, ১১শ’ প্যাকেট প্রিন্স টোস্ট বিস্কিট, ৬ হাজার পিছ মোমবাতি, পাঁচশ’ পিছ টি শার্ট, ১১শ’ গ্যাস লাইটার প্রদান করা হয়েছে।

এছাড়াও ত্রান ও উদ্ধার কার্য কার্যক্রম পরিচালনা জন্যে প্রদান করা হয়েছে চারটি নৌকা ও ৩০টি বিএমডবিøও ছাতা। তিনি আরো বলেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করেছি দুর্গতদের পাশে দাঁড়াতে। আমাদের এমন মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন