শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে অর্থদন্ড

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | ১২:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ জনকে  অর্থদন্ড

আড়াইহাজারে উপজেলা প্রশাসন সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজার সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা র্নিবাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হেসেন।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় দুপ্তারার সালাউদ্দিন টেক্রাইলকে ইমারত আইন না মানায় ৫০ হাজার টাকা, হোটেলে অব্যপস্থানা ও ময়লা থাকায় ঢাকা কাবাবকে ১০হাজার, নান্না বিরানী, হাজী বিরানী ও মা কনফেকশনীকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এই সময় আড়াইহাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়।

তাছাড়া ও সদর বাজারকে যানজট মুক্ত করতে অভিযান পরিচলানা করা হয়। সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, সকল প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন