শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার

রবিবার, ১২ জুন ২০২২ | ১:৩৯ পূর্বাহ্ণ

বন্দরে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করেছে। শনিবার বিকেলে (১১ জুন) বন্দরের নবীগঞ্জ গালর্স স্কুলের পিছনে জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিত্যক্ত জায়গা থেকে ওই মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিত্যক্ত জায়গায় অজ্ঞাত মানুষের মাথার খুলি দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে সংবাদ দেয়। পরে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মাথার খুলিটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে সাথে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন