আড়াইহাজার থানা পুলিশ শনিবার দুপুরে, তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়ন এর লস্করদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নিহত গৃহবধূর বাড়ি বিবাড়িয়া জেলায়। সাত বছর পূর্বে, উজ্জ্বল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসদের একটি, ছেলে সন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনের তাদের সংসারের ঝঘরা লেগেই থাকতো।
এই নিয়ে শনিবার ভোরে পরিবারের সকলের অজান্তে, গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মরা দেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানাযাবে।