শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

শনিবার, ১১ জুন ২০২২ | ১:৩৭ অপরাহ্ণ

হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত


ভারতের রাজনীতিবিদ নুপুর শর্মা কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

১০ জুন শুক্রবার জুম্মা শেষে বন্দরের বিভিন্ন এলাকায় স্থানীয় পঞ্চায়েত ও আলেম ওয়ালামাদের নেতৃত্বে বন্দরে বিভিন্ন স্থানে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটি সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর আল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শাহ রিয়াজুদ্দিন গনী, স্কুলঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আল আমিন, ডকইয়ার্ড জামে মসজিদের ইমাম ও খতিব সুফী আলামীন হোসাইন প্রমুখ। আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি ও যুব সংগঠনের কতর্ৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজারার্স জামে মসজিদ কমিটির সভাপতি শরফি হাসান চিশতী, মহানগর যুবলীগ নেতা মাছুম আহাম্মেদ, ডালিম হায়দার, বন্দর আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, মুফতী তারেক রহমান, আল আমিন জামে মসজিদ কমিটির সহ-সভাপতি ইব্রাহিম সরকার, মোঃ কবির হোসেন, আশাবুদ্দিন খান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুব সংগঠনের পক্ষে নকিব, পারভেজ, রিয়াদ, হাসান, জুবায়ের হোসেন, আরমান শেখ, আকাশ, শাওন প্রমুখ। এ ছাড়াও বন্দরে মদনপুর চৌরাস্তায় মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি নুরউদ্দিনের নেতৃত্বে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় ৫ থেকে ৭ হাজার মুসল্লী অংশ নেয়। সাবদী বাজার এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে সাবদি,নরপদি,দীঘলদি, হাজরাদীসহ আশ-পাশের গ্রামের আলেম ওয়ালামা ও মুসল্লিদের অংশগ্রহনে প্রতিবাদ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন মসজিদে তাকওয়ার খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা নুর উদ্দীন আফসারী, ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামা’ত কর্মী মেহেদী হাসান সোহেলের ব্যবস্থাপনায় প্রতিবাদ মূখর বক্তব্য রাখেন,কলাবাগ জামে মসজিদের মাওলানা মোঃআরিফুর রহমান।

বক্তারা বলেন,মহানবী হযরত মোহাম্মদ (সা:) সমস্ত মুসলিম জাতির নয়নের মনি। যার সৃষ্টি না হলে এ দুনিয়ার কিছুই সৃষ্টি হত না। তাকে নিয়ে ভারতের সেই কুলাঙ্গার নুপূর শর্মার অবমাননাকর মন্তব্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ভারতীয় প্রশাসনের নিকট ওই কুলাঙ্গার নারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। নাহয় এই ময়দান থেক হুংকার দিচ্ছি মুসলমান দেখেছেন মুসলামানদের শহিদ হওয়া দেখেন নাই। মোহাম্মদ সঃ এর উম্মতেরা তার জন্য মুহুর্তেই জীবন দিতে প্রস্তুত রয়েছে। অতএব সাবধান হয়ে যান। শান্তিপ্রিয় মুসলমানদের অশান্ত করবেন না। আমরা একবার লড়াইয়ে নেমে গেলে পৃথিবীর কোন শক্তি আমাদের রুখতে পারবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন