শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ | ১:৫৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে যায়যায়দিনের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

৬ জুন সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আড়াইহাজার প্রতিনিধি মজিবুর রহমান, যায়যায়দিনের আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, সমকালের আড়াইহাজার প্রতিনিধি সফুরউদ্দিন প্রভাত, বাংলাদেশ টুডে এর আড়াইহাজার প্রতিনিধি শাহজাহান কবির, বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, আমাদের সময়ের আড়াইহাজার প্রতিনিধি শাহজাহান সিরাজ, দেশের আলোর স্টাফ রিপোর্টার ও সুজন এর আড়াইহাজার উপজেলা সভাপতি মনিরুজ্জামান সরকার, সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের জাইদুল ইসলাম, ফটো সাংবাদিক ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে যায়যায়দিনের উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন