শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ কেজি গাঁজাসহ আড়াইহাজারে গাঁজার বেপারী গ্রেফতার

সোমবার, ৩০ মে ২০২২ | ১:৩০ অপরাহ্ণ

১০ কেজি গাঁজাসহ আড়াইহাজারে  গাঁজার বেপারী গ্রেফতার

বসত ঘরের বারান্দায় প্লাস্টিকের ড্রামে রাখা ছিল ১০ কেজি গাঁজা। সত্তর বছর বয়েসি সোনা মিয়া যৌবন কাল থেকেই গাঁজা বিক্রি করতেন। ঘটনার দিনও পাইকারী দরে গাঁজা কিনতে তার বাসায় ক্রেতা আসে। কিন্তু বাগড়া দেয় বেরসিক পুলিশ। বমাল ধরা পড়ে চিহ্নিত গাঁজার বেপারী সোনা মিয়া (৭০)।

পুলিশ তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা ও ১টি মোবাইল উদ্ধার করেছে। এ ঘটনা রোববার (২৯ মে) রাত সাড়ে ১০ টা নাগাদ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকায় ঘটেছে।

গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১০ টায় গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে। আরমান (৩২) নামে একজন পালিয়ে যায়। ধরা পড়ে গোপালদী-নরসিংদীর চিহ্নিত গাঁজার বেপারী সোনা মিয়া।

সোনা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বসত ঘরের বারান্দায় রাখা দু’টি ড্রাম থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য দেড় লাখ টাকা। হলুদ রং এর ড্রামে ৬ কেজি গাঁজা ও সবুজ রং এর ড্রামে ৪ কেজি গাঁজা ছিল। এ সময় একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন