শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার উপজেলায় নদীতে ডুবে যাওয়ার পরদিন শিশুর লাশ উদ্ধার

শনিবার, ২৮ মে ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ

আড়াইহাজার উপজেলায় নদীতে ডুবে যাওয়ার পরদিন শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশু সাদিয়া আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধা ৭ টার দিকে উপজেলা মেঘনা নদীর খাগকান্দা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে খাগকান্দা নৌ ফাড়ি পুলিশ। এর আগে শুক্রবার সাদিয়া তার পরিবারের স্বজনদের সঙ্গে খাগকান্দা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। পরে ওই দিন বিকাল ৪ টার দিকে নৌকা নিয়ে মেঘনা নদীতে বেড়াতে যায় সাদিয়াসহ ছয় জন। এ সময় তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও সাদিয়ার খোঁজ মেলেনি।

পুলিশ জানায়, সাদিয়া কুমিল্লার মেঘনা এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে।

খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, গত দুই দফায় নদীর এক কিলোমিটার এলাকায় ১০ ঘণ্টা অভিযান চালিয়েও সাদিয়ার সন্ধান না পাওয়ায় শনিবার দুুপুরে উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরবর্তীতে ওই দিন সন্ধার দিকে মেঘনা নদীর খাগকান্দা এলাকায় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা সাদিয়া লাশ শনাক্ত করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন