শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে প্রবাসীর টাকা, স্বার্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | ১:০০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে প্রবাসীর টাকা,  স্বার্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির নগদ টাকা, স্বার্ণালংকার ও মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে এক দল ডাকাত। বুধবার দুপুরে আড়াইহাজার থানায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। রফিকুল ইসলাম উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার দাশগোনা এলাকার দুদু মিয়ার ছেলে।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, আমি সৌদি আরব প্রবাসী। ২৪ মে সন্ধ্যায় দেশে ফিরে এয়ারপোর্টে থেকে ভাড়া করা গাড়িতে নিজ বাড়িতে যাওয়ার রাস্তায় রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকায় বেলায়েত কলেজের সামনে অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বার্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ৪ টি মোবাইল এবং একটি লাগেজ ব্যাগ, পাসপোর্ট সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন