মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৪০ ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিনজন আটক

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৪০  ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিনজন আটক

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১১ মে, ২০২২ রাত ০৯.২০ ঘটিকায় বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ জাকির হোসেন, ইসমাইল হোসেন , ইসমাইল আহমেদ শুভ নামক পেশাদার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে বন্দর থানার মামলা নং- ১৬, তারিখ- ১২/৫/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন