শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দর ২৪ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের ঈদ সামগ্রী বিতরণ

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ | ১১:২৮ অপরাহ্ণ

বন্দর ২৪ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: শুক্রবার খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এলাকার হতদরিদ্র অর্ধশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা জুনাইদ এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন।
সাধারণ সম্পাদক ফারুক হুসাইন এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ আব্দুল্লাহ, বন্দর থানা সহ-সভাপতি মুফতী আব্দুল হান্নান, শাহীদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, ২৪ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান, বায়তুলমাল সম্পাদক শাকিল আহমদ, সহ-বায়তুলমাল রাইসুল ইসলাম, প্রচার ও দফতর মাওলানা তাওহীদুল ইসলাম, প্রমুখ। ঈদ সামগ্রী পেয়ে দরিদ্র মানুষগুলো খুব খুশি মুখে বাড়ি ফিরে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন