শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার-৫

শুক্রবার, ১১ মার্চ ২০২২ | ৭:৪০ অপরাহ্ণ

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার-৫

বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সম্প্রতি মারামারি মামলা এজাহারভ্থক্ত আসামী ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভ্থক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গত ১০ মার্চ বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার গোলাপ মিয়ার ছেলে বন্দর থানার ৯(৩)২২ নং মামলার এজাহারভ্থক্ত আসামী ফরহাদ (৩০) বন্দর থানার লালখারবাগ এলাকার জয়নাল মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী বাবু (২৭) উলাক এলাকার মৃত মতি মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী কিছমত আলী (৪৫ ) মদনপুর চাঁনপুর এলাকার স্বপন মিয়ার ছেলে রকি (২৬) ও দড়ি-সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে নারায়ণগঞ্জ সদর থানার ৪৮(১১)১৭ নং মামলার ওয়ারেন্টভ্থক্ত আসামী রিফাত (২২)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন